সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

বারিমন্ডল/ Hydrosphere/ Class 10/Madhyamik/questions and answers/ 3 marks/ ৩ নম্বরের প্রশ্ন- উত্তর /chapter- 3 লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

বারিমন্ডল/ Hydrosphere/ Class 10/Madhyamik/questions and answers/ 2 marks/ ২ নম্বরের প্রশ্ন- উত্তর /chapter- 3

বারিমন্ডল/ Hydrosphere/  Class 10/Madhyamik/questions and answers/  2 marks/ ২ নম্বরের প্রশ্ন- উত্তর /chapter- 3                             সমুদ্রস্রোত  ১) সমুদ্রস্রোত কাকে বলে?  সমুদ্রের জলরাশি নিয়মিতভাবে নির্দিষ্ট দিক বরাবর এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয় । সমুদ্র জলের এই প্রবাহ কেই বলে সমুদ্রস্রোত।  ২) সমুদ্র তরঙ্গ কি ? সমুদ্রে যে ঢেউ ওঠে তাতে জলরাশি কোন দিকে প্রবাহিত হয় না, এক জায়গাতেই ওঠানামা করে। একে বলে সমুদ্র তরঙ্গ ।  ৩)সমুদ্রস্রোত কয় প্রকারের ও কি কি ?  সমুদ্রস্রোত দু প্রকারের। উষ্ণ স্রোত এবং শীতলস্রোত।  ৪ )উষ্ণ স্রোত কাকে বলে?  উষ্ণ মন্ডলের উষ্ণ ও হালকা জল পৃষ্ঠ প্রবাহ রূপে সমুদ্রের ওপর  অংশ দিয়ে শীতল মেরু প্রদেশের দিকে বয়ে যায়। একে উষ্ণ স্রোত বলে। যেমন উপসাগরীয় স্রোত।  ৫)শীতল স্রোত কি?  উষ্ণ মন্ডলের জল যখন শীতল অঞ্চলের দিকে ধাবিত হয় তখন সেই স্থানের শূন্যতা পূরণের জন্য মেরু অঞ্চলের শীতল ও ভারী জল সমুদ্রের নিম্নাংশ দিয়ে ...