সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

Current affairs about Geography লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

আদিত্য L 1 - খুঁটিনাটি তথ্য - Aditya L 1

মহাকাশ গবেষণায় ভারত নতুন এক ইতিহাস গড়ল।  সফল হয়েছে ভারতের প্রথম সৌর অভিযান। সফল ভাবে ভারতের প্রথম সৌরযান আদিত্য-এল ১-কে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO-এর প্রথম সূর্য মিশন-আদিত্য  L1 ৬ই জানুয়ারি ২০২৪ শনিবার ল্যাগ্রাঞ্জ পয়েন্টে প্রবেশ করেছে।চন্দ্রযানের সাফল্য নিশ্চিত হতেই সৌরযান নিয়ে  কাজ  শুরু করেছিলেন ইসরোর বিজ্ঞানীরা।  এটি  ভারতীয় মহাকাশ গবেষণায় প্রথম মিশন যা সূর্য নিয়ে গবেষণা করবে । সূর্যের কাছাকাছি স্যাটেলাইট পাঠানোর বিষয়টি নিয়ে বিগত কয়েক বছর ধরেই  জল্পনা চলছিল । ২০২০ সালে এই মিশন শুরুর কথা থাকলেও করোনা অতিমারীর কারণে তা পিছিয়ে যায়। ২০২৩-এর ২ সেপ্টেম্বর সকাল ১১.৫০ নাগাদ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস  সেন্টার  থেকে লঞ্চ করা হয় আদিত্য L1 সৌরযানটিকে।তারপর পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের প্রভাবে সৌরযানটি পাক খাচ্ছিল তার চারপাশেই। পৃথিবীর কাছে মোট পাঁচটি কক্ষপথ বদলের পর অবশেষে সেটি বেরিয়ে যায়। চার মাসের দীর্ঘ যাত্রাও ছিল মসৃণ । সূর্যের নানা ...