সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

HYDROLOGY- questions and answers লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

Hydrology - questions and answers জলবিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন - উত্তর । Geography Questions and Answers/Ground water/ভৌমজল

  জল বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর (২নম্বর)  HYDROLOGY- important questions and answers (2 marks)   Part - 1 What is hydrology (জলবিজ্ঞান) ?  বিখ্যাত জলবিজ্ঞানী Webster - মতে "জল বিজ্ঞান হল এমন একটি প্রাকৃতিক বিজ্ঞান যা জলের বন্টন, আবর্তন, প্রধানত ভূপৃষ্ঠের উপরিভাগের এবং অভ্যন্তর ভাগের মৃত্তিকা ও শিলার মধ্যে জলের প্রবাহ, বায়ুমণ্ডলের (বাষ্পীভবন ,ঘনীভবন, অধঃক্ষেপণ) জলকে নিয়ে আলোচনা করে"।    What is hydrological cycle (জলচক্র) ?   K. R. Karaananth - এর মতে মহাসাগর থেকে বায়ুমন্ডলে, বায়ুমণ্ডল থেকে শিলামন্ডলে এবং শিলামন্ডল থেকে পুনরায় মহাসমুদ্রে যে জটিল এবং  আন্তঃনির্ভরশীল প্রক্রিয়ার দ্বারা জল আবর্তিত হয়, তাকে জলচক্র বলে। What is base flow (ভিত্তি প্রবাহ) ?  ভূ অভ্যন্তরস্থ জল যখন অনুস্রাবণ    প্রক্রিয়ায় বিভিন্ন প্রবেশ্য শিলাস্তরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে ভৌম জল রূপে সঞ্চিত হয়, তখন ওই জলকে ভিত্তি জল সঞ্চয় বলে। এই ভিত্তি জল যখন এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয় ,তখন তাকে ভিত্তি প্রবাহ বলে।  What is evapor...

জল বিভাজিকা ব্যবস্থাপনা বলতে কী বোঝ? জলবিভাজিকা ব্যবস্থাপনার উদ্দেশ্যগুলি আলোচনা করো - Watershed management -All about Geography

জল বিভাজিকা ব্যবস্থাপনা বলতে কী বোঝ? জলবিভাজিকা ব্যবস্থাপনার উদ্দেশ্যগুলি আলোচনা করো - Watershed management - যে  সামগ্রিক পরিকল্পনার মাধ্যমে কোন নদী ও তার উপনদী, শাখানদী , উপত্যকাসহ সমগ্র অববাহিকার এবং পার্শ্ববর্তী উচ্চভূমি অঞ্চলে খরা, বন্যা, ভূমিধস, ভূমিক্ষয় প্রতিরোধ করে পরিবেশের উপাদান , বাস্তুতন্ত্র ও সম্পদের স্থায়ী উন্নয়ন করা হয় তাকে জলবিভাজিকা ব্যবস্থাপনা বলে।  উদাহরণস্বরূপ বলা যায় দামোদার উপত্যকার বহুমুখী নদী পরিকল্পনা (DVC) ভারতের স্বাধীনতার পর স্থাপিত সর্বপ্রথম জলবিভাজিকা ব্যবস্থাপনা।  উদ্দেশ্যসমূহ  :- ১) নদীর নিম্ন প্রবাহে বন্যার প্রকোপ কমানো।  ২) জলবিভাজিকা অঞ্চলে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় রোধ করা।  ৩) জল বিভাজিকা অঞ্চলের মৃত্তিকা এবং জল সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা।  ৪) জলবিভাজিকা অঞ্চলে নদী গর্ভকে অতিরিক্ত পলি থেকে মুক্ত রাখা এবং ভূমিক্ষয় রোধ করা।  ৫) জলসম্পদের সুষ্ঠুভাবে ব্যবহারকে সুনিশ্চিত করা।  ৬) স্থানীয় অধিবাসীদের জলবিভাজিকা ব্যবস্থাপনায় বিভিন্ন কর্ম প্রকল্পে নিযুক্ত করার মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি করা।...