সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

Success Tutorial লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

বারিমন্ডল/ Hydrosphere/ Class 10/Madhyamik/questions and answers/ 2 marks/ ২ নম্বরের প্রশ্ন- উত্তর /chapter- 3

বারিমন্ডল/ Hydrosphere/  Class 10/Madhyamik/questions and answers/  2 marks/ ২ নম্বরের প্রশ্ন- উত্তর /chapter- 3                             সমুদ্রস্রোত  ১) সমুদ্রস্রোত কাকে বলে?  সমুদ্রের জলরাশি নিয়মিতভাবে নির্দিষ্ট দিক বরাবর এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয় । সমুদ্র জলের এই প্রবাহ কেই বলে সমুদ্রস্রোত।  ২) সমুদ্র তরঙ্গ কি ? সমুদ্রে যে ঢেউ ওঠে তাতে জলরাশি কোন দিকে প্রবাহিত হয় না, এক জায়গাতেই ওঠানামা করে। একে বলে সমুদ্র তরঙ্গ ।  ৩)সমুদ্রস্রোত কয় প্রকারের ও কি কি ?  সমুদ্রস্রোত দু প্রকারের। উষ্ণ স্রোত এবং শীতলস্রোত।  ৪ )উষ্ণ স্রোত কাকে বলে?  উষ্ণ মন্ডলের উষ্ণ ও হালকা জল পৃষ্ঠ প্রবাহ রূপে সমুদ্রের ওপর  অংশ দিয়ে শীতল মেরু প্রদেশের দিকে বয়ে যায়। একে উষ্ণ স্রোত বলে। যেমন উপসাগরীয় স্রোত।  ৫)শীতল স্রোত কি?  উষ্ণ মন্ডলের জল যখন শীতল অঞ্চলের দিকে ধাবিত হয় তখন সেই স্থানের শূন্যতা পূরণের জন্য মেরু অঞ্চলের শীতল ও ভারী জল সমুদ্রের নিম্নাংশ দিয়ে ...

নগরায়ন/ নগরায়নের বৈশিষ্ট্য/ নিয়ন্ত্রক/ কারণ সমূহ।Urbanization /features/ controlling factors/ causes.

রাশিবিজ্ঞান কাকে বলে?/ রাশি বিজ্ঞানের বৈশিষ্ট্য /রাশি বিজ্ঞানের গুরুত্ব/ রাশি তথ্য কি?/ রাশি তথ্যের প্রকারভেদ (What is statistics?/ features of statistics/ importance or function of statistics /what is statistical data? /types of data)

রাশিবিজ্ঞান কাকে বলে? /রাশি বিজ্ঞানের বৈশিষ্ট্যসমূহ/ রাশি বিজ্ঞানের গুরুত্ব:- ইংরেজি statistics শব্দের বাংলা রূপ হল পরিসংখ্যানবিদ্যা বা রাশিবিজ্ঞান। Statistics শব্দটি  ল্যাটিন শব্দ 'status' এবং  ইতালীয় শব্দ 'Statista' থেকে এসেছে।  বর্তমানে পরিসংখ্যান শব্দটি দুটি পৃথক অর্থে ব্যবহৃত হয় - সংখ্যাগত তথ্য সমূহের সমাহার ( A collection of numerical data)  তথ্য ব্যবহারের কৌশল ( A method of dealing with data)  সেই কারণেই বিভিন্ন সমাজতাত্ত্বিক, অর্থনীতিবিদ, এবং পরিসংখ্যানবিদগণ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পরিসংখ্যানকে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন।  R . A. Fisher এর মতে পরিসংখ্যান হল প্রয়োগিক বা ফলিত গণিতের একটি শাখা যা পর্যবেক্ষণ লব্ধ তথ্যের ক্ষেত্রে প্রয়োগ করা হয়।  Croxton and cowden   এর মতে পরিসংখ্যান হল সংখ্যা তথ্যের সংগ্রহ উপস্থাপন এবং ব্যাখ্যা করার বিজ্ঞানসম্মত আলোচনা।  রাশিবিজ্ঞানী Seligman এর মতে রাশি বিজ্ঞান হলো একটি বিজ্ঞান যার সাহায্যে সংখ্যা সংক্রান্ত তথ্য সংগ্রহ পদ্ধতি ,শ্রেণীবিন্যাস ,উপস্থাপন ,তুলনা এবং বিশ্লেষণের মাধ্যমে যে ...

উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র / Satellite imagery and Topographical map / প্রশ্ন ও উত্তর / Question and Answer / Class 10/ WBBSE/Madhyamik

উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র / Satellite imagery and Topographical map / প্রশ্ন ও উত্তর / Question and Answer / Class 10/ WBBSE/Madhyamik ক) উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো  ।  ১)ভারতে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র প্রকাশ করে  ভারতের সর্বেক্ষণ বিভাগ (Survey of India)।  ২)ভারতীয় সর্বেক্ষণ বিভাগের সদর দপ্তর অবস্থিত উত্তরাখণ্ডের দেরাদুনে।  ৩) ভারতীয় সর্বেক্ষণ বিভাগের শাখা দপ্তর অবস্থিত কলকাতার পার্ক স্ট্রিটে।  ৪) উপগ্রহ চিত্রে কৃষিজমি এবং জনবসতি গুলিকে জ্যামিতিক আকারে দেখানো হয়। ৫) একটি উপগ্রহ চিত্রের মাধ্যমে একই সঙ্গে ৩০ হাজার বর্গকিলোমিটার পর্যন্ত অঞ্চলের তথ্য পাওয়া যায়।  ৬) কৃত্রিম উপগ্রহে যুক্ত সেন্সর গুলি পৃথিবীর বিভিন্ন বস্তু বা উপাদান থেকে প্রতিফলিত সৌর রশ্মি তড়িৎ চুম্বকীয় বিকিরণ রূপে সংগ্রহ করে।  খ) ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো।  ১) ভারতীয় সর্বেক্ষণ বিভাগ যে সালে স্থাপিত হয় - ১৭৬৩ / ১৭৬৭ / ১৭৬৯ / ১৮৬৭  ১৭৬৭ ২) ছাত্রছাত্রীরা যেসব টপোশিট ব্যবহার করে সেগুলি হল - ইঞ্চি শিট / ডিগ্রী শিট / মিলিয়ন শিট...

বিশ্ব উষ্ণায়ণ GLOBAL WARMING (Bengali notes)....

বিশ্ব উষ্ণায়ণ ( Global warming ) গ্লোবাল ওয়ার্মিং শব্দটি বর্তমান দিনে সমগ্র বিশ্ব জুড়ে একটি বহুল চর্চিত শব্দ।এক কথায় বিশ্ব  উষ্ণায়ণ হল বায়ুমণ্ডলের তাপমাত্রার দীর্ঘমেয়াদি বৃদ্ধি।পৃথিবীর গড় তাপমাত্রা বিগত কয়েক শতাব্দী ধরে বহুগুণ বেড়ে চলেছে।বিগত 1900 থেকে 2000 সালের মধ্যে বায়ুমণ্ডলে গড় তাপ বেড়েছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড।সমগ্র পৃথিবী জুড়ে এই ক্রমবর্ধমান উষ্ণতর অবস্থাকে বলা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ণ। বায়ুমণ্ডলের স্বাভাবিক গ্যাসীয় অবস্থায় ক্ষুদ্রতরঙ্গ রূপে পৃথিবী যে পরিমান সূর্যরশ্মি গ্রহণ করে ,সেই পরিমান তাপকে পৃথিবীপৃষ্ঠ দীর্ঘতরঙ্গ রূপে মহাশূন্যে ফিরিয়ে দেয়।এইভাবেই পৃথিবীতে তাপের সমতা বজায় থাকে।কিন্তু গ্রীনহাউস গ্যাস গুলির মাত্রারিক্ত বৃদ্ধির ফলে পৃথিবীতে আসা ক্ষুদ্রতরঙ্গরুপী সূর্যরশ্মি দীর্ঘ তরঙ্গ রূপে আর ফিরে যেতে পারে না।এর কিছু অংশ এইসব গ্রীনহাউস গ্যাস দ্বারা আবদ্ধ ও শোষিত হয় এবং পুনরায় বিকিরিত হয়ে পৃথিবীপৃষ্ঠতে ফিরে আসে।ফলে পৃথিবীর তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পায়।একেই বলে বিশ্ব উষ্ণায়ণ।

Class 9 Geography chapter- 4 ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ পাত সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি/ব্যবচ্ছিন্ন মালভূমি ,পর্বত বেষ্টিত মালভূমি, লাভামালভূমি/সঞ্চয়জাত সমভূমি, ক্ষয়জাত সমভূমি

Class 9 Geography chapter -4 ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ SAQ

Class 9 Geography Chapter - 4ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ questions / answers

Arithmatic Growth Rate /Geography practical/ Calculation and diagram

ভারতের জনসংখ্যা নীতি ( Indian population policies.)

Ageing population - Causes, Effects বৃদ্ধ জনসংখ্যা -

মানচিত্র অভিক্ষেপ / প্রশ্ন ও উত্তর MAP PROJECTION (Questions & Answers)

Choropleth Map / Calculation and diagram

Age Sex Pyramid / Calculation and diagram Geography practical

মানচিত্র, মানচিত্রের প্রয়োজনীয়তা, মানচিত্রের উপাদান / MAP - Definition , Components

গ্রিড , সৃজনী ভূগোলক /Grid,Generating Globe

পশ্চিমবঙ্গ (West Bengal) /পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী বিভিন্ন শহর

           পশ্চিমবঙ্গের   নদী তীরবর্তী বিভিন্ন শহর  

গ্রীন হাউস প্রভাব Green House Effect (Definition, Sources)

Green House এর অর্থ হল শীত প্রধান দেশে উদ্ভিদ প্রতিপালনের জন্য কাঁচের  ঘর।শীত প্রধান দেশে রৌদ্রজ্বল শীতের দিনে উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকলেও কাচের ঘরের ভিতরে উষ্ণতা অধিক থাকে ফলে উদ্ভিদের জৈবিক কাজ সম্পাদন করতে অসুবিধা হয় না।সূর্যরশ্মি ক্ষুদ্র তরঙ্গ রূপে কাচের ঘরে সহজেই প্রবেশ করতে পারলেও মাটি ও উদ্ভিদের দ্বারা প্রতিফলিত হয়ে বৃহৎ তরঙ্গের তাপ কাঁচের মধ্য দিয়ে বায়ুমণ্ডলে ফিরতে পারে না।এর ফলে কাঁচের ঘরে  উচ্চ তাপমাত্রা বজায় থাকে।               একইভাবে বর্তমানকালে বাতাসে কার্বন ডাই অক্সাইড,মিথেন,নাইট্রোজেন অক্সাইড ,CFC,জলীয় বাষ্প ইত্যাদি গ্রীন হাউস গ্যাস গুলির মাত্রারিক্ত বৃদ্ধির ফলে পৃথিবীতে একটি গ্যাসীয় স্তরের সৃষ্টি হয়েছে যা গ্রীন হাউস এর কাঁচের দেয়াল এর মতো আচরণ করে।এই আস্তরনের মধ্য দিয়ে ক্ষুদ্র তরঙ্গের সৌরকিরণ পৃথিবীতে প্রবেশ করলেও বৃহৎ তরঙ্গের সৌরকিরণ মহাশূন্যে ফিরে যেতে পারে না।এই গ্যাসগুলির স্তরে বাধাপ্রাপ্ত হয়ে পুনরায় পৃথিবী পৃষ্ঠ এ ফিরে আসে এবং বায়ুমণ্ডলের তাপমাত্রাকে উতপ্ত করে।এই তাপমাত্রা বৃদ্ধির ঘটনাকেই  গ্রীন হাউস প্রভাব ...

POPULATION DATA OF INDIA (1901 to 2011)

YEAR                       POPULATION(Crores) 1901                              23.84 1911                              25.21 1921                              25.13 1931                              27.90 1941                              31.87 1951                              36.11 1961                              43.92 1971                          ...