বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ কারণ বায়ুর চাপ বলয় গুলি আছে বলেই নিয়ত বায়ু প্রবাহগুলির উৎপত্তি ঘটেছে । ভূপৃষ্ঠে মোট সাতটি স্থায়ী বায়ুচাপ বলয় আছে। এর মধ্যে চারটি উচ্চচাপ ও তিনটি নিম্নচাপ বলয়। এগুলি হল - নিরক্ষীয় নিম্নচাপ বলয় কর্কটীয় উচ্চচাপ বলয় মকরীয় উচ্চচাপ বলয় সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় সুমেরু দেশীয় উচ্চচাপ বলয় কুমেরু দেশীয় উচ্চচাপ বলয় এই সমস্ত স্থায়ী বায়ুচাপ বলয়সমূহ থাকার জন্য ভূপৃষ্ঠে কতকগুলি বায়ু সারাবছর নিয়মিতভাবে নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়, এদের বলে নিয়ত বায়ু। নিয়ত বায়ু প্রধানত তিন প্রকারের। যেমন - আয়ন বায়ু পশ্চিমা বায়ু মেরু বায়ু। উচ্চচাপ ও নিম্নচাপ বলয় গুলির অবস্থান এর উপর নির্ভর করে নিয়ত বায়ু প্রবাহ গুলির উৎপত্তি ও প্রবাহের দিক নির্ধারিত হয়েছে। আয়ন বায়ুর সঙ্গে বায়ুচাপ বলয়ের সম্পর্ক নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের উত্তরে ও দক্ষিণে দুটি উপক্রান্তীয় (কর্কটীয় ও মকরীয়) উচ্চচাপ বলয় থাকার জন্য এই দুই ...
Class 9-12-B.A-B.Sc geography questions and answers ,Geography practical,Geography suggestions,Physical geography, regional Geography,social Geography, climatology,hydrology, oceanography,geomorphology ,geotectonic, soil and biogeography,environmental Geography,political Geography,cultural Geography, tourism Geography,population and settlement Geography,economic Geography,Remote sensing, GIS,statistics etc.