Ground water -ভৌম জল -প্রশ্ন ও উত্তর Hydrology - questions and answers (Part 2) জলবিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন - উত্তর । Geography Questions and Answers.
Ground water -ভৌম জল -প্রশ্ন ও উত্তর Hydrology - questions and answers (Part 2) জলবিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন - উত্তর । Geography Questions and Answers. ১ ) ভৌম জল (Ground water) কাকে বলে ? ভূ অভ্যন্তরে কিংবা মৃত্তিকা রেগোলিথ এবং শিলারন্ধ্রে যে জল অবস্থান করে তাকে ভৌম জল বলে।ভৌমজলের প্রধান উৎস হল বৃষ্টি ও তুষার গলা জল। ২)সহজাত জল (Connate water) কি ? পাললিক শিলা গঠিত হওয়ার সময় সমুদ্র বা হ্রদের কিছু জল অনেক সময় এই শিলার মধ্যে থেকে যায়, একে সহজাত জল বা জন্মগত জল বলে। ৩ )আবহিক জল (meteoric water) কাকে বলে? অধঃক্ষেপনের ফলে ভূপৃষ্ঠের উপরে সঞ্চিত জলকে আবহবিক জল বলে। ৪ )উৎসন্দ জল (Magmetic water) কাকে বলে? অগ্ন্যুৎপাতের সময় কিছু খনিজ মিশ্রিত উত্তপ্ত জল বের হয় এই জল উৎসন্দ জল নামে পরিচিত । ৫)ভাদোস জল (Vadose water) কাকে বলে? জলপীঠের ওপরে অবস্থিত প্রবেশ্য শিলাস্তরের মধ্য দিয়ে যে জল প্রবাহিত হয় তাকে ভাদোস জল বলে। ৬) ভাদোস স্তর (Vadose zone) কাকে বলে? ভূপৃষ্ঠ থেকে জলপীঠ পর্যন্...