সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

উচ্চমাধ্যমিক ভূগোল লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

মৌসুমী বায়ুর সাথে জেট বায়ুর সম্পর্ক আলোচনা করো। অথবা, মৌসুমী বায়ুর ওপর জেট বায়ুর প্রভাব ব্যাখ্যা করো।

  মৌসুমী বায়ুর সাথে জেট বায়ুর সম্পর্ক মৌসুমী বায়ুর সাথে জেট বায়ুর একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ।এজন্যই ভারতের মৌসুমী জলবায়ুর ওপর ক্রান্তীয় পূবালী জেট বায়ু এবং উপক্রান্তীয় পূবালী জেট বায়ুর প্রভাব সীমাহীন । ক্রান্তীয় পূবালী জেট বায়ু :-  ক্রান্তীয় পূবালী জেট বায়ু জুন মাসে ভারতের ওপর দিয়ে প্রবাহিত হয়। ওই সময় এই বায়ু স্রোত চীনের দক্ষিণ উপকূল থেকে আরম্ভ করে থাইল্যান্ড ও ভারতীয় উপদেশ পেরিয়ে আফ্রিকার পূর্ব দিকে সুদান হয়ে প্রায় সাহারায় গিয়ে শেষ হয়। পূর্বে মালয়েশিয়া থেকে পশ্চিমে ভারত পর্যন্ত ক্রান্তীয় পূবালী জেট বায়ুর গতিবেগ খুব বেশি (ঘন্টায় ১০০ থেকে ২০০ কিমি) থাকে এবং পশ্চিমে তা ক্রমশ হ্রাস পায়।  মৌসুমী বায়ুর উপর প্রভাব:- ভারতের দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সঠিক সময় আগমন ও সক্রিয়তা বহুলাংশে ক্রান্তীয় পূবালী জেটের অবস্থানের উপর নির্ভর করে। যদি এই ক্রান্তীয় পূবালী জেট বায়ু তার স্বাভাবিক অবস্থান থেকে বেশি উত্তরে সরে যায় তাহলে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহে ছেদ ঘটে।অর্থাৎ ভারতে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দুর্বল হয়ে পড়ে এবং তার ফলে বৃষ্টিহীন খরা...

উচ্চমাধ্যমিক ভূগোল:- জনসংখ্যা Important SAQ Class 12 Geography - Population

উচ্চমাধ্যমিক ভূগোল  জনসংখ্যা   Important  SAQ Class 12 Geography - Population  ১)'মানুষ জমি অনুপাত' এর সংজ্ঞা দাও।  কোন দেশের মোট জনসংখ্যার ও মোট কার্যকরী জমির অনুপাতকে মানুষ জমি অনুপাত বলে।  ২) আদর্শ মানুষ জমি অনুপাত কে কি বলে ? আদর্শ মানুষ জমি  অনুপাতকে কাম্য জনসংখ্যা বলে । ৩)জনঘনত্ব কাকে বলে? কোন দেশের মোট জনসংখ্যা ও মোট জমির আয়তনের অনুপাতকে সেখানকার জনঘনত্ব বলে।  ৪)২০১১ খ্রিস্টাব্দের জনগণনা অনুযায়ী ভারতের জনসংখ্যা কত?  প্রায় ১২১ কোটি।  ৫)কাম্য জনসংখ্যা কাকে বলে? কোন দেশের জনসংখ্যা যখন সেই দেশের উৎপাদিত সম্পদের পরিপ্রেক্ষিতে বা কার্যকরী জমির অনুপাতের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে গড়ে ওঠে তখন সেই জনসংখ্যাকে কাম্য জনসংখ্যা বলে। ৬) কাম্য জনসংখ্যার দুটি বৈশিষ্ট্য লেখো।   ক) এটি জনাকীর্ণতা ও জনস্বল্পতার নির্ধারক। খ) এটি জনসংখ্যা ও উৎপাদিত সম্পদের মধ্যে ভারসাম্য সূচক । ৭ )জনবিস্ফোরণ কাকে বলে? কোন দেশের জন্ম হারের তুলনায় মৃত্যুহার হঠাৎ করে দ্রুত হারে কমতে থাকলে ওই দেশের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পেতে থাকে,জনসংখ্যার এরূপ...

উচ্চমাধ্যমিক ভূগোল দ্বিতীয় স্তরের ক্রিয়াকলাপ : শিল্প Important SAQ Class 12 Geography - Industry / All about Geography

উচ্চমাধ্যমিক ভূগোল  দ্বিতীয় স্তরের ক্রিয়াকলাপ : শিল্প Important  SAQ Class 12 Geography - Industry  ১)শিল্প কাকে বলে? প্রাকৃতিক উৎপাদন থেকে প্রাপ্ত দ্রব্যগুলিকে যে প্রক্রিয়ার মাধ্যমে রূপান্তরিকরণ করে ব্যবহারের উপযোগী করা হয় বা উপযোগিতা বাড়ানো হয় সেই প্রক্রিয়াকে শিল্প বলে । ২) বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে? যেসকল কাঁচামালকে শিল্পজাত দ্রব্যে রূপান্তরিত করলেও তাদের ওজন হ্রাস পায় না তাদের বিশুদ্ধ কাঁচামাল বলে।উদাহরণ- কার্পাস।  ৩) একটি বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্পের উদাহরণ দাও   কার্পাস বয়ন শিল্প  ৪) আইসোটিম কথার অর্থ কি ?  সমপরিবহন ব্যয় রেখা।  ৫) আইসোটিম কি ?  ওয়েবারের মতে , কাঁচামাল ও উৎপাদিত দ্রব্যের পরিবহনের পৃথক ব্যয় কে বোঝানোর জন্য যে কাল্পনিক রেখা ব্যবহার করা হয় তাকে আইসোটিম বলে।  ৬) আইসোডাপেন কি?   কাঁচামাল ও উৎপাদিত দ্রব্যের সম্মিলিত পরিবহন ব্যয়ের বিন্দুগুলিকে সংযোগ করলে যে রেখা পাওয়া যায় তাকে আইসোপেন বলে।  ৭ )ক্রিটিক্যাল আইসোডাপেন কি?   যে আইসোডাপেন দ্বারা অতিরিক্ত পরিবহন ব্যয় ও শ্রমিকের মজু...

উচ্চ মাধ্যমিক ভূগোল / প্রাথমিক ক্রিয়াকলাপ : কৃষিকাজ /পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন - উত্তর / Class 12 Geography - Agriculture/All about Geography

উচ্চ মাধ্যমিক ভূগোল  প্রাথমিক ক্রিয়াকলাপ : কৃষিকাজ  পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন - উত্তর/Class 12 Geography - Agriculture ১) আর্দ্র কৃষির সংজ্ঞা দাও।  পৃথিবীর যে সকল অঞ্চলে নিয়মিত এবং পর্যাপ্ত বৃষ্টিপাত হয় সেই সব অঞ্চলে জলসেচ ছাড়াই কেবল বৃষ্টির জলের মাধ্যমে কৃষিকাজ করার পদ্ধতিকে আর্দ্র কৃষি বলে।  ভারত বাংলাদেশ শ্রীলংকা প্রভৃতি দেশে এই  কৃষি লক্ষ্য করা যায় । ২ ) শুষ্ক কৃষি বলতে কী বোঝো? কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে জল সেচের সাহায্য ছাড়া কেবল সামান্য বৃষ্টিপাতের উপর নির্ভর করে খরা সহ্যকারী কৃষিজ ফসল উৎপাদন করাকে শুষ্ক কৃষি বলে।  ৩ )মিশ্র কৃষি কাকে বলে? যে কৃষি ব্যবস্থায় জমিতে বিভিন্ন ফসল উৎপাদন ও পশুপালন একত্রে করা হয় তাকে বলে মিশ্র কৃষি।  ৪) স্থানান্তর কৃষি কি?  বনাঞ্চল কেটে বা পুড়িয়ে নতুন কিছু জমি প্রস্তুত করে স্বল্পকাল চাষ করার পর সেই জমি ছেড়ে অন্য নতুন জমি তৈরি করে কৃষিকাজ করার পদ্ধতি হলো স্থানান্তর কৃষি।  ৫ ) কেরালায় স্থানান্তর কৃষির স্থানীয় নাম কি ?  কেরালায় স্থানান্তর কৃষির স্থানীয় নাম পোনম।  ৬)মালেশিয়ার স্...