সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক



বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ কারণ বায়ুর চাপ বলয় গুলি আছে বলেই নিয়ত বায়ু প্রবাহগুলির উৎপত্তি ঘটেছে ।

ভূপৃষ্ঠে মোট সাতটি স্থায়ী বায়ুচাপ বলয় আছে। এর মধ্যে চারটি উচ্চচাপ ও তিনটি নিম্নচাপ বলয়। এগুলি হল -

  1. নিরক্ষীয় নিম্নচাপ বলয়
  2.  কর্কটীয় উচ্চচাপ বলয় 
  3. মকরীয় উচ্চচাপ বলয় 
  4. সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় 
  5. কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়
  6.  সুমেরু দেশীয় উচ্চচাপ বলয় 
  7. কুমেরু দেশীয় উচ্চচাপ বলয় 


এই সমস্ত স্থায়ী বায়ুচাপ বলয়সমূহ থাকার জন্য ভূপৃষ্ঠে কতকগুলি বায়ু সারাবছর নিয়মিতভাবে নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়, এদের বলে নিয়ত বায়ু। নিয়ত বায়ু প্রধানত তিন প্রকারের। যেমন - 

  1. আয়ন বায়ু 
  2. পশ্চিমা বায়ু 
  3. মেরু বায়ু। 

উচ্চচাপ ও নিম্নচাপ বলয় গুলির অবস্থান এর উপর নির্ভর করে নিয়ত বায়ু প্রবাহ গুলির উৎপত্তি ও প্রবাহের দিক নির্ধারিত হয়েছে। 

আয়ন বায়ুর সঙ্গে বায়ুচাপ বলয়ের সম্পর্ক

নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের উত্তরে ও দক্ষিণে দুটি উপক্রান্তীয় (কর্কটীয় ও মকরীয়) উচ্চচাপ বলয় থাকার জন্য এই দুই উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে 5 ডিগ্রি থেকে ২৫ ডিগ্রি অক্ষরেখার মধ্যে সারা বছর ধরে আয়ন বায়ু নিয়মিত ভাবে নির্দিষ্ট পথ ধরে প্রবাহিত হয়। 

উত্তর-পূর্ব আয়ন বায়ু 

উত্তর গোলার্ধের উপক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে আয়ন বায়ু নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হওয়ার সময় ফেরেলের সূত্র অনুসারে ডানদিকে বেঁকে যায় একে বলে উত্তর-পূর্ব আয়ন বায়ু। 

দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু

দক্ষিণ গোলার্ধের উপক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে যে আয়ন বায়ু নিয়মিতভাবে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় এবং ফেরেলের সূত্র অনুসারে বাম দিকে বেঁকে যায় তার নাম দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু। 

পশ্চিমা বায়ুর সঙ্গে বায়ুচাপ বলয়ের সম্পর্ক

উভয় গোলার্ধের দুটি উপক্রান্তীয় (কর্কটীয় ও মকরীয়) উচ্চচাপ বলয়ের দুপাশে দুটি মেরুবৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয় উপস্থিত। এইজন্য দুই উপক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে দুই মেরু বৃত্ত প্রদেশের নিম্নচাপ বলয়ের দিকে ৩৫ ডিগ্রি থেকে ৬০ ডিগ্রি অক্ষরেখার মধ্যে সারা বছর ধরে নিয়মিতভাবে নির্দিষ্ট পথে পশ্চিমা বায়ু প্রবাহিত হয়। 

দক্ষিণ-পশ্চিম পশ্চিমা বায়ু

উত্তর গোলার্ধের উপক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে পশ্চিমা বায়ু সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে ধাবিত হবার সময় ফেরেলের সূত্র অনুসারে ডানদিকে বেঁকে যায়। একে বলে দক্ষিণ-পশ্চিম পশ্চিমা বায়ু। 

উত্তর-পশ্চিম পশ্চিমা বায়ু

দক্ষিণ গোলার্ধের উপক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে পশ্চিমা বায়ু ফেরেলের সূত্র অনুসারে বাম দিকে বেঁকে কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। এর নাম উত্তর-পশ্চিম পশ্চিমা বায়ু। 

মেরু বায়ুর সঙ্গে বায়ুচাপ বলয়ের সম্পর্ক

উভয় গোলার্ধে দুই মেরুকে কেন্দ্র করে থাকা দুটি মেরু দেশীয় উচ্চচাপ বলয় থেকে দুই মেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে ৬৫ ডিগ্রি থেকে 80 ডিগ্রি অক্ষরেখার মধ্যে সারা বছর ধরে নিয়মিত ভাবে নির্দিষ্ট পথে অতি শীতল ও শুষ্ক মেরু বায়ু প্রবাহিত হয়। 

উত্তর-পূর্ব মেরুবায়ু 

উত্তর গোলার্ধের মেরু বায়ু সুমেরু দেশীয় উচ্চচাপ বলয় থেকে ফেরেলের সূত্র অনুসারে ডানদিকে বেঁকে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। এর নাম উত্তর-পূর্ব মেরু বায়ু। 

দক্ষিণপূর্ব মেরু বায়ু

দক্ষিণ গোলার্ধের মেরু বায়ু কুমেরু দেশীয় উচ্চচাপ বলয় থেকে কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে ধাবিত হবার সময় ফেরেলের সূত্র অনুসারে বাম দিকে বেঁকে  দক্ষিণ-পূর্ব মেরু বায়ু নামে প্রবাহিতহয় ।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চাহিদা (Demand) – অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ 100টি MCQ প্রশ্নোত্তর | Economics Notes in Bengali

  চাহিদা (Demand) – 50টি গুরুত্বপূর্ণ MCQ 1 . চাহিদা বলতে কী বোঝায়? a) আকাঙ্ক্ষা b) ক্রয়ক্ষম আকাঙ্ক্ষা c) উৎপাদন d) সরবরাহ ✔ উত্তর: b) ক্রয়ক্ষম আকাঙ্ক্ষা 2. চাহিদার তিনটি উপাদান হলো— a) প্রয়োজন + অর্থ + ইচ্ছা b) প্রয়োজন + উৎপাদন + সরবরাহ c) প্রয়োজন + আয় + শ্রম d) শ্রম + পুঁজি + ভূমি ✔ উত্তর: a) প্রয়োজন + অর্থ + ইচ্ছা 3. চাহিদার আইন কে প্রবর্তন করেন? a) অ্যাডাম স্মিথ b) আলফ্রেড মার্শাল c) কেইনস d) পিগু ✔ উত্তর: b) আলফ্রেড মার্শাল 4. চাহিদার আইনের মূল কথা কী? a) দাম বাড়লে চাহিদা বাড়ে b) দাম বাড়লে চাহিদা কমে c) দাম কমলে চাহিদা কমে d) আয় বাড়লে চাহিদা কমে ✔ উত্তর: b) দাম বাড়লে চাহিদা কমে 5. চাহিদা বক্ররেখা সাধারণত কেমন হয়? a) ঊর্ধ্বমুখী b) নিম্নমুখী c) সমান্তরাল d) উল্লম্ব ✔ উত্তর: b) নিম্নমুখী 6. চাহিদার আইনের কার্যকারিতা কোন শর্তে বজায় থাকে না? a) আয়ের স্তর অপরিবর্তিত থাকলে b) ভোক্তার রুচি অপরিবর্তিত থাকলে c) দাম অপরিবর্তিত থাকলে d) ভোক্তার আয় ক্রমাগত বাড়লে ✔ উত্তর: d) ভোক্তার আয় ক্রমাগত বাড়লে 7. চাহিদা বক্ররেখা আঁকতে X অক্ষের উপর থাকে— a) দাম b) চাহিদার পরিমাণ c)...

দশম শ্রেণী ভূগোল ম্যাপ পয়েন্টিং মাধ্যমিক Class 10 Geography map pointing

  Click the picture Click the picture   Click the picture Click the picture Click the picture Click the picture Click the picture Click the picture

Human Geography 2nd semester New Syllabus 2024 Important Questions or Suggestions 2/5/10 marks

  Human Geography 2nd semester New Syllabus 2024 Important Questions 2/5/10 marks                     2 marks What is human geography ?  What is landscape approach in human geography?  What is hunting and gathering?  Define pastoral nomadism.  What is subsistence farming?  What is Population Geography?  Write the difference between population and population density.  Write the difference between overpopulation and under population.  What is optimum population?  What is growth of population?  What is zero population growth?  What is the difference between man land ratio and population density?  What is transhumance?  What is population explosion?  What is urban settlement?  What is rural settlement?  Mention the difference between compact and dispersed settlement.  Where linear settlement found ? What is Industrial society?  What do you know abo...