সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Ground water -ভৌম জল -প্রশ্ন ও উত্তর Hydrology - questions and answers (Part 2) জলবিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন - উত্তর । Geography Questions and Answers.

Ground water -ভৌম জল -প্রশ্ন  ও উত্তর 
Hydrology - questions and answers (Part 2) 
জলবিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন - উত্তর । 
Geography Questions  and Answers. 



১) ভৌম জল  (Ground water) কাকে বলে? 

ভূ অভ্যন্তরে কিংবা মৃত্তিকা রেগোলিথ এবং শিলারন্ধ্রে যে জল অবস্থান করে তাকে ভৌম জল বলে।ভৌমজলের প্রধান উৎস হল বৃষ্টি ও তুষার গলা জল।

২)সহজাত জল (Connate water) কি ? 

পাললিক শিলা গঠিত হওয়ার সময় সমুদ্র বা হ্রদের কিছু জল অনেক সময় এই শিলার মধ্যে থেকে যায়, একে সহজাত জল বা জন্মগত জল বলে। 

৩)আবহিক জল (meteoric water) কাকে বলে? 

অধঃক্ষেপনের ফলে ভূপৃষ্ঠের উপরে সঞ্চিত জলকে আবহবিক জল বলে। 

৪)উৎসন্দ জল (Magmetic water) কাকে বলে? 

অগ্ন্যুৎপাতের সময় কিছু খনিজ মিশ্রিত উত্তপ্ত জল বের হয় এই জল উৎসন্দ জল নামে পরিচিত । 

৫)ভাদোস জল (Vadose water) কাকে বলে? 

জলপীঠের ওপরে অবস্থিত প্রবেশ্য শিলাস্তরের মধ্য দিয়ে যে জল প্রবাহিত হয় তাকে ভাদোস জল বলে।

৬) ভাদোস স্তর (Vadose zone) কাকে বলে? 

ভূপৃষ্ঠ থেকে জলপীঠ পর্যন্ত বিস্তৃত উপপৃষ্ঠ স্তরের যে অংশ কখনো সম্পৃক্ত হয় না, কেবল জল অভিকর্ষের টানে এই স্তরের মধ্যে দিয়ে সম্পৃক্ত স্তরে পৌঁছায় তাকে ভাদোস স্তর বলে। 

৭)ফ্রিয়েটিক স্তর (Phreatic zone) কাকে বলে? 

অপ্রবেশ্য শিলার উপর প্রবেশ্য শিলার যে অংশ জল দ্বারা সম্পূর্ণ সমৃদ্ধ থাকে সেই সম্পৃক্ত স্তরকে  ফ্রিয়েটিক স্তর বলে।

৮)শিলার সচ্ছিদ্রতা (Porosity) বলতে কী বোঝো? 

কোন নির্দিষ্ট আয়তনের মাটিতে যে পরিমাণ অন্তর্বর্তী শূন্যতা বা ফাঁকা জায়গা থাকে তাকে ওই মাটির  সচ্ছিদ্রতা  বলে। অর্থাৎ একটি নির্দিষ্ট আয়তনের মৃত্তিকায় মোট মৃত্তিকা রন্ধ্রের আয়তন ও মৃত্তিকার মোট আয়তনের অনুপাতকেই মৃত্তিকার স্বচ্ছিদ্রতা বলে। 

৯)শিলার প্রবেশ্যতা (Permeability) বলতে কী বোঝো? 

প্রবেশ্যতা বলতে নির্দিষ্ট আয়তনের মাটির মধ্য দিয়ে জল কতটা নিচের দিকে প্রবেশ করতে পারে তার পরিমাণকে বোঝায়। 

১০)অ্যাকুইফার (Aquifer) কাকে বলে? 

যে ভূতাত্বিক স্তরের মধ্যে দিয়ে জল পরিবাহিত, ক্ষরিত ও পরিপূরিত হয় তাকে অ্যাকুইফার বলে। 

১১)Aquitard কি? 

বেলে দোআঁশ  মাটিতে গঠিত উপপৃষ্ঠীয় অংশের স্বল্প প্রবেশ্যতা যুক্ত সম্পৃক্ত স্তরকে Aquitard বলে। 

১২) Aquiclude কি? 

ভূত্বকের উপপৃষ্ঠীয় অংশে কাদা গঠিত স্তরকে Aquiclude বলে । এই স্তর জলধারনে সক্ষম কিন্তু জল ক্ষরণে অক্ষম। 

১৩) Aquifuge কি? 

ভূত্বকের উপপৃষ্ঠীয়  অংশে সাধারণত ব্যাসাল্ট ও গ্রানাইট যুক্ত স্তর যা জল সঞ্চয় এবং পরিবহন করতে সম্পূর্ণরূপে অক্ষম তাকে Aquifuge বলে। 

১৪)মুক্ত অ্যাকুইফার (Unconfined Aquifer) কি? 

আর্দ্র মৃত্তিকা স্তর ও মধ্যবর্তী স্তরের নিচে যদি কোন অপ্রবেশ্য শিলার অবস্থান থাকে তবে যে জল স্তরের সৃষ্টি হয় তাকে মুক্ত অ্যাকুইফার বলে। 

১৫)আবদ্ধ অ্যাকুইফার (Confined Aquifer) কাকে বলে? 

দুটি অপ্রবেশ্য বা প্রায় অপ্রবেশ্য শিলাস্তরের মধ্যে স্যান্ডউইচ এর মতো আটকে থাকা জলস্তরকে আবদ্ধ জলবাহীস্তর বলে। 

১৬)Perched  অ্যাকুইফার কাকে বলে? 

মুক্ত অ্যাকুইফারের ওপরে চামচ বা লেন্সের মতো অপ্রবেশ্য শিলা স্তর থাকলে তার ওপর জল বাহীস্তরে কিছুটা জলসঞ্চিত হয়, একে Perched অ্যাকুইফার বলে। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

দশম শ্রেণী ভূগোল ম্যাপ পয়েন্টিং মাধ্যমিক Class 10 Geography map pointing

  Click the picture Click the picture   Click the picture Click the picture Click the picture Click the picture Click the picture Click the picture

Human Geography 2nd semester New Syllabus 2024 Important Questions or Suggestions 2/5/10 marks

  Human Geography 2nd semester New Syllabus 2024 Important Questions 2/5/10 marks                     2 marks What is human geography ?  What is landscape approach in human geography?  What is hunting and gathering?  Define pastoral nomadism.  What is subsistence farming?  What is Population Geography?  Write the difference between population and population density.  Write the difference between overpopulation and under population.  What is optimum population?  What is growth of population?  What is zero population growth?  What is the difference between man land ratio and population density?  What is transhumance?  What is population explosion?  What is urban settlement?  What is rural settlement?  Mention the difference between compact and dispersed settlement.  Where linear settlement found ? What is Industrial society?  What do you know abo...

উচ্চমাধ্যমিক ভূগোল দ্বিতীয় স্তরের ক্রিয়াকলাপ : শিল্প Important SAQ Class 12 Geography - Industry / All about Geography

উচ্চমাধ্যমিক ভূগোল  দ্বিতীয় স্তরের ক্রিয়াকলাপ : শিল্প Important  SAQ Class 12 Geography - Industry  ১)শিল্প কাকে বলে? প্রাকৃতিক উৎপাদন থেকে প্রাপ্ত দ্রব্যগুলিকে যে প্রক্রিয়ার মাধ্যমে রূপান্তরিকরণ করে ব্যবহারের উপযোগী করা হয় বা উপযোগিতা বাড়ানো হয় সেই প্রক্রিয়াকে শিল্প বলে । ২) বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে? যেসকল কাঁচামালকে শিল্পজাত দ্রব্যে রূপান্তরিত করলেও তাদের ওজন হ্রাস পায় না তাদের বিশুদ্ধ কাঁচামাল বলে।উদাহরণ- কার্পাস।  ৩) একটি বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্পের উদাহরণ দাও   কার্পাস বয়ন শিল্প  ৪) আইসোটিম কথার অর্থ কি ?  সমপরিবহন ব্যয় রেখা।  ৫) আইসোটিম কি ?  ওয়েবারের মতে , কাঁচামাল ও উৎপাদিত দ্রব্যের পরিবহনের পৃথক ব্যয় কে বোঝানোর জন্য যে কাল্পনিক রেখা ব্যবহার করা হয় তাকে আইসোটিম বলে।  ৬) আইসোডাপেন কি?   কাঁচামাল ও উৎপাদিত দ্রব্যের সম্মিলিত পরিবহন ব্যয়ের বিন্দুগুলিকে সংযোগ করলে যে রেখা পাওয়া যায় তাকে আইসোপেন বলে।  ৭ )ক্রিটিক্যাল আইসোডাপেন কি?   যে আইসোডাপেন দ্বারা অতিরিক্ত পরিবহন ব্যয় ও শ্রমিকের মজু...