সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

জল বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর (২নম্বর) HYDROLOGY- important questions and answers (2 marks) Part - 1 Geography questions and answers

 

জল বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর (২নম্বর) 

HYDROLOGY- important questions and answers (2 marks)  

Part - 1



What is hydrology (জলবিজ্ঞান) ? 

বিখ্যাত জলবিজ্ঞানী Webster - মতে "জল বিজ্ঞান হল এমন একটি প্রাকৃতিক বিজ্ঞান যা জলের বন্টন, আবর্তন, প্রধানত ভূপৃষ্ঠের উপরিভাগের এবং অভ্যন্তর ভাগের মৃত্তিকা ও শিলার মধ্যে জলের প্রবাহ, বায়ুমণ্ডলের (বাষ্পীভবন ,ঘনীভবন, অধঃক্ষেপণ) জলকে নিয়ে আলোচনা করে"। 

 What is hydrological cycle (জলচক্র) ? 

K. R. Karaananth - এর মতে মহাসাগর থেকে বায়ুমন্ডলে, বায়ুমণ্ডল থেকে শিলামন্ডলে এবং শিলামন্ডল থেকে পুনরায় মহাসমুদ্রে যে জটিল এবং  আন্তঃনির্ভরশীল প্রক্রিয়ার দ্বারা জল আবর্তিত হয়, তাকে জলচক্র বলে।

What is base flow (ভিত্তি প্রবাহ) ? 

ভূ অভ্যন্তরস্থ জল যখন অনুস্রাবণ  প্রক্রিয়ায় বিভিন্ন প্রবেশ্য শিলাস্তরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে ভৌম জল রূপে সঞ্চিত হয়, তখন ওই জলকে ভিত্তি জল সঞ্চয় বলে। এই ভিত্তি জল যখন এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয় ,তখন তাকে ভিত্তি প্রবাহ বলে। 

What is evaporation (বাষ্পীভবন) ? 

সূর্যের তাপে সাগর-মহাসাগর নদী-নালা খাল বিল, জলাশয়ের জল বাষ্পীভূত হয়ে উপরে উঠে যায় । যে প্রক্রিয়ায় জল বাষ্পে পরিণত হয় তাকে বাষ্পীভবন বলে।

What is evapotranspiration (বাষ্পীয় প্রস্বেদন)? 

সূর্যালোকের প্রভাবে পরিবেশের জলভাগ গুলি থেকে জল যে প্রক্রিয়ায় বাষ্পীভূত হয়ে বায়ুমন্ডলে অবস্থান করে তাকে  বাষ্পীভবন বলে এবং উদ্ভিদ যে প্রক্রিয়ায় তার দেহের অতিরিক্ত জল বাষ্পাকারে দেহের বাইরে নির্গত করে তাকে প্রস্বেদন বলে ।আর বাষ্পীয় প্রস্বেদন হল বাষ্পীভবন ও প্রস্বেদনের যুগ্ম প্রভাব। অর্থাৎ ভূমিভাগ থেকে বাষ্পীভবন এবং পত্ররন্ধের দ্বারা প্রস্বেদন উভয় প্রক্রিয়াকে একত্রে বলা হয় বাষ্পীয় প্রস্বেদন।

Define infiltration (অনুপ্রবেশ) . 

যে পদ্ধতিতে ভূপৃষ্ঠস্থ জল মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে মাটি জলস্তর, মধ্যবর্তী স্তর ও কৈশিক স্তরের অথবা সম্পৃক্ত শিলাস্তরে জলের উল্লম্ব অনুভূমিক, কৌণিক, ও তির্যক প্রবাহ ঘটে, তাকে অনুপ্রবেশ বলে । 

What is percolation (অনুস্রাবণ )? 

ভূপৃষ্ঠস্থ জল উন্মুক্ত ছিদ্রের ভেতর দিয়ে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে যখন উল্লম্বভাবে চলাচল করে জলবিজ্ঞানের ভাষায় তাকে অনুস্রাবণ বলে ।

What is intersection (রোধন) ? 

অধঃক্ষেপণের ফলে ভূপৃষ্ঠ পতিত জলধারা প্রবাহের সময় নানান মাধ্যমের দ্বারা শোষিত হয় বা বাধাপ্রাপ্ত হয় একে বলা হয় রোধন ।

What is surface run off (ভূপৃষ্ঠ প্রবাহ) ? 

বৃষ্টিপাত বা তুষারপাতের ফলে পতিত জল ভুমিতে অনুপ্রবেশ এবং অনুস্রাবনের পর অবশিষ্ট জলরাশি ভূমির উপর দিয়ে ঢাল অনুসরণ করে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে নদী বা সমুদ্রে গিয়ে মিলিত হয় তাকে ভূপৃষ্ঠ প্রবাহ বলে। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চাহিদা (Demand) – অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ 100টি MCQ প্রশ্নোত্তর | Economics Notes in Bengali

  চাহিদা (Demand) – 50টি গুরুত্বপূর্ণ MCQ 1 . চাহিদা বলতে কী বোঝায়? a) আকাঙ্ক্ষা b) ক্রয়ক্ষম আকাঙ্ক্ষা c) উৎপাদন d) সরবরাহ ✔ উত্তর: b) ক্রয়ক্ষম আকাঙ্ক্ষা 2. চাহিদার তিনটি উপাদান হলো— a) প্রয়োজন + অর্থ + ইচ্ছা b) প্রয়োজন + উৎপাদন + সরবরাহ c) প্রয়োজন + আয় + শ্রম d) শ্রম + পুঁজি + ভূমি ✔ উত্তর: a) প্রয়োজন + অর্থ + ইচ্ছা 3. চাহিদার আইন কে প্রবর্তন করেন? a) অ্যাডাম স্মিথ b) আলফ্রেড মার্শাল c) কেইনস d) পিগু ✔ উত্তর: b) আলফ্রেড মার্শাল 4. চাহিদার আইনের মূল কথা কী? a) দাম বাড়লে চাহিদা বাড়ে b) দাম বাড়লে চাহিদা কমে c) দাম কমলে চাহিদা কমে d) আয় বাড়লে চাহিদা কমে ✔ উত্তর: b) দাম বাড়লে চাহিদা কমে 5. চাহিদা বক্ররেখা সাধারণত কেমন হয়? a) ঊর্ধ্বমুখী b) নিম্নমুখী c) সমান্তরাল d) উল্লম্ব ✔ উত্তর: b) নিম্নমুখী 6. চাহিদার আইনের কার্যকারিতা কোন শর্তে বজায় থাকে না? a) আয়ের স্তর অপরিবর্তিত থাকলে b) ভোক্তার রুচি অপরিবর্তিত থাকলে c) দাম অপরিবর্তিত থাকলে d) ভোক্তার আয় ক্রমাগত বাড়লে ✔ উত্তর: d) ভোক্তার আয় ক্রমাগত বাড়লে 7. চাহিদা বক্ররেখা আঁকতে X অক্ষের উপর থাকে— a) দাম b) চাহিদার পরিমাণ c)...

দশম শ্রেণী ভূগোল ম্যাপ পয়েন্টিং মাধ্যমিক Class 10 Geography map pointing

  Click the picture Click the picture   Click the picture Click the picture Click the picture Click the picture Click the picture Click the picture

Human Geography 2nd semester New Syllabus 2024 Important Questions or Suggestions 2/5/10 marks

  Human Geography 2nd semester New Syllabus 2024 Important Questions 2/5/10 marks                     2 marks What is human geography ?  What is landscape approach in human geography?  What is hunting and gathering?  Define pastoral nomadism.  What is subsistence farming?  What is Population Geography?  Write the difference between population and population density.  Write the difference between overpopulation and under population.  What is optimum population?  What is growth of population?  What is zero population growth?  What is the difference between man land ratio and population density?  What is transhumance?  What is population explosion?  What is urban settlement?  What is rural settlement?  Mention the difference between compact and dispersed settlement.  Where linear settlement found ? What is Industrial society?  What do you know abo...